বাড়ি নির্মাণ করার সময় কিছু সতর্কতা। Some precautions while building a house.

Saturday, 1 October, 2022 76

# সাইট লেআউট দেওয়ার সময় সতর্কতা‌‌:
১। সঠিকভাবে লে-আউট দেওয়া না হলে বিল্ডিং এর আকৃতি পরিবর্তিত হয়ে যাবে যা পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যাপার।
২। লে আউট দেওয়ার সময় বাড়ির বাহিরের মাপ ঠিক আছে কিনা ভালোভাবে নজর দিতে হবে।

# সাইটে / প্লটে মাটি কাটার সময় সতর্কতা:
১। মাটি কাটার সময় পার্শের দেওয়াল গুলো সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।
২। প্রয়োজনে সাইটের অবস্থান অনুযায়ী বলি অথবা সিট পাইলিং ব্যবহার করা যেতে পারে।
# সাইটে / প্লটে পাইলিং করার সময় সতর্কতা:
১। ডিজাইন অনুযায়ী পাইলিং গুলো স্থাপন করতে হবে
২। এক্ষেত্রে সেন্টার ঠিক রেখে পাইলিং করতে হবে তা না হলে কলামের অবস্থান ঠিক থাকবে না।
৩। আমাদের দেশের প্রধানত কাস্ট ইন সিটি পাইল ব্যবহৃত হয়।

Comments