উত্তম ইটের বৈশিষ্ট্য। Characteristics of good bricks.

Saturday, 8 October, 2022 66

ভালো ইটের বৈশিষ্ট্যসমূহ :

১। উৎকৃষ্ট ইট বা first class bricks আকারে সুষম। এর তলগুলো সমান, কিনার ও
কোণগুলো তীক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল।
২। এগুলোর বাংলাদেশি মানসম্মত পরিমাণ 240 mm × 112 mm × 70
mm (-) অপেক্ষা 3.175 mm (-) কম বা বেশি হতে পারে।
৩। সামা রং এধরনের Bricks অন্যতম বৈশিষ্ট্য কারণ বর্ণের সাম্যতা ইটের পোড়ান ও
রাসায়নিক গঠনের সমরূপতার পরিমাপক। উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় লাল বর্ণের হয়ে থাকে।
৪। উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নখ বা ছুরি দিয়ে আচঁড় কাটা যায় না।হাতুড়ি দ্বারা আঘাত করলে ঝন ঝন শব্দ হয়।
৫। ইংরেজি টি অক্ষরের ন্যায় স্থাপন করে 1.5 হতে 1.7 Meter উঁচু হতে শক্ত মাটির উপর ছেড়ে দিলে এ ধরনের ইট ভাঙ্গে না।
৬। এ ধরনের ইট সুবদ্ধ এবং মিহি ও সমবুনটযুক্ত। এ ইট ভাঙলে ভগ্ন তলে কোনরূপ চিড়, চুনের কণা বা বুদবুদ দৃষ্ট হয় না।
৭। ইট প্রধানত চাপ পীড়ন বহন করে এবং উৎকৃষ্ট ইটের বিচূর্ণ শক্তি 400-700 টন/বর্গমিটার ।
৮। উত্তম ইটের প্রতিটির ওজন প্রায় 312500 KG ।প্রচলিত বাংলাদেশী মানসম্মত ইট এবং প্রতি ঘনমিটারের ওজন 1892 KG এর কম নয়।
৯। উৎকৃষ্ট ইটের পানি বিশেষণ এর শুদ্ধ অবস্থায় ওজনের 1/5 অংশ হতে 1/7 অংশ । 15% হতে 20% এর অধিক নয়।
১০। উৎকৃষ্ট ইটে দ্রাব্য লবণের (পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এর
সালফেট) পরিমাণ 2.5% আরো অধিক নয়। কারণ অধিক পরিমাণ দ্রাব্য লবণ গাঁথুনি পৃষ্ঠে উদত্যাগের সৃষ্টি করে যা গাঁথুনিকে স্থায়ীভাবে আর্দ্র ও সেঁতসেঁতে করে ।
১১। ইটের তৈরি ইমারত গ্রীষ্মে শীতল এবং শীতে উষ্ণ হওয়া প্রয়োজন বিধায় উৎকৃষ্ট
ইটের তাপ পরিবাহিত ন্যূনতম ।
১২। উৎকৃষ্ট ইট দাহ্য নয় ও দহনে সহাযতা করে না। অধিক সিলিকা যুক্ত ইট তুলনামূলকভাবে অগ্নিরোধী । উৎকৃষ্ট ইটের তৈরি ইমারত সন্তোষজনকভাবে অগ্নিরোধী।
১৩ । উৎকৃষ্ট ইট পানিতে ভিজালে আয়তনে পরিবর্তন হয় না।

Comments