পাইলিং করার সময় যে সকল বিষয় খেয়াল রাখতে হবে। Things to keep in mind while piling.

Wednesday, 28 September, 2022 37

পাইলিং করার সময় যে সকল বিষয় খেয়াল রাখতে হবে।

১। drawing অনুযায়ী পাইল এর সেন্টার এর পয়েন্ট অথবা চিহ্ন দিতে হবে।

২। পয়েন্ট অথবা চিহ্ন বের করার জন্য ১০ এম .এস রড দুই ফিট অথবা দুই ফিট ৬ ইঞ্চি লম্বা ব্যবহার করতে হবে।
৩। মাটির লেভেলে পাইল সেন্টার ঠিক করে অল্প ঢালাই দিতে হবে যেন সেন্টার সরে না যায়।
৪। পাইলের মালামাল উইন্স মেশিন, রিক, পাম্প ট্টিমি পাইপ, সিজেল ,ড্রিল পাইপ, ফানেল, বাকেট ঠিক আছে কিনা চেক করতে হবে।
৫। রিক দাঁড় করানোর পর পাইল পয়েন্ট ঠিকমতো সেন্টার করা আছে কিনা চেক করতে হবে।
৬। সেন্টার তিন দিক থেকে চেক করতে হবে।
৭। বোলিং শুরু করার পূর্বে পাইল এর ডায়া অনুযায়ী কেসিং এর ডায়া ঠিক আছে কিনা চেক করতে হবে।
৮। কিছুক্ষণ বোরিং করার পর কেসিং এর ডায়া চেক করতে হবে।
৯। কেসিং ড্রাইভ করার সময় লক্ষ্য রাখতে হবে পয়েন্ট এর সেন্টার যেন ঠিক থাকে।
১০। বোরিং শেষ করার পর ওয়াশ করতে হবে।
১১। ওয়াশ ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করতে হবে তবে এখানে লক্ষ্য রাখতে হবে কাদা পাতলা হয় তাহলে সময় কম হলেও সমস্যা নেই‌
১২। রডের খাঁচা প্রবেশ করাতে হবে।
১৩। রডের খাঁচা প্রবেশের পূর্বে অবশ্যই ডায়া অনুযায়ী ঠিক আছে কিনা এবং ওয়েল্ডিং ঠিকমতো আছে কিনা দেখতে হবে।
১৪। দুটি খাচা ব্যবহারের ক্ষেত্রে রডের জোড়া স্থানের টানা ওয়েল্ডিং করতে হবে।
১৫ খাচা প্রবেশ করানোর সময় লক্ষ্য রাখতে হবে ক্লিয়ার কভার যেন ঠিক থাকে এবং খাঁচা যেন দুমড়ে মুছড়ে না যায়।
১৬। অতঃপর ট্রিমি পাইপ প্রবেশ করাতে হবে।
১৭। রেশিও অনুযায়ী ঢালাই শুরু করতে হবে।
১৮। ঢালায় চলাকালীন সময়ের লক্ষ্য রাখতে হবে, যেন ট্রিমি পাইপ ঢালাই এর ওপরে চলে না আসে।
১৯। লেভেল অনুযায়ী ঢালাই ১’-০”/১’-৬” বেশি করতে হবে।

Comments