মেশিন চালুর পূর্বে:
১। প্রয়োজনীয় মালামাল যন্ত্রপাতি যোগান করে রাখতে হবে মিক্সুর মেশিনের কাছে এক গ্রাম পানি রাখতে হবে।
২। এগ্রিগেট এ বেশি ময়লা থাকলে তা পরিষ্কার করতে হবে। ৩% এর বেশি ময়লা থাকা যাবে না।
৩। সিমেন্টের ব্যাগের অনুপাতে এগ্রিকেট মাপার জন্য পাত্র রাখতে হবে।
৪। কংক্রিট তৈরির পূর্বে কংক্রিটের কাজ যেখানে হবে সেখানে ফর্মওয়ার্ক ঠিকমতো আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে।
৫। মিক্সচার মেশিন থেকে ঢালাই এর স্থানে যাওয়ার সুব্যবস্থা থাকতে হবে।
৬। ঢ়ালাই এর পরিমাণ বেশি হলে দুইজন অপারেটর বা চালক এবং একজন হেলপার রাখতে হবে।
মেশিন চালুর সময় এবং পরে:
১। এক ব্যাগ সিমেন্টের সাথে আনুপাতিক হারে অন্যান্য এগ্রিগেট দিয়ে যতটুকু কংক্রিট হয় ততটুকু কংক্রিট মিকচার প্রতিবার করাই উত্তম ।
২। প্রথমে যতটুকু ফাইল এগ্রিগেট (বালু )এবং কোর্স এগ্রিগেন্ট (খোয়া বা পাথর) লাগে তার অর্ধেক মেশিনের বাকেটে দিতে হবে। এরপর এর মধ্যে অল্প পানি দিতে হবে, পানি দেওয়ার পর সিমেন্ট দিতে হবে।
৩। অবশিষ্ট এগ্রিগেট ফাইন এবং কোর্স দিতে হবে এবং সিমেন্ট দেওয়ার পর, সিমেন্ট পানির অনুপাত ওয়াটার সিমেন্ট রেশিও অনুযায়ী অবশিষ্ট পানি দিতে হবে।
৪। সমস্ত মালামাল মেশিনের দেওয়ার পর কমপক্ষে দুই মিনিট ড্রামের মধ্যে রেখে দিতে হবে।
৫। ড্রাম ভালোমতো ওপর নিচে করতে হবে।
৬। ঠিকমতো মিক্সচার হলে বা মেশানো হলে এরপর কংক্রিট ঢালতে হবে।

Comments