আর.সি.সি কাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু লক্ষণীয় বিষয়।Some points to note are important for RCC work.

Wednesday, 28 September, 2022 36

ফর্মওয়ার্ক বা সাটারিং:

১।এলাইনমেন্ট ঠিকমতো করা হয়েছে কিনা দেখতে হবে ও ঢালাই এর স্থান পরিষ্কার আছে কিনা দেখতে হবে।
২। স্টিলের সাটারিং হলে এর তলে তৈল দেওয়া আছে কিনা দেখতে হবে।
৩। কাঠের সাটারিং হলে এর ভেতরের দিকের তলো সমান বা smooth আছে কিনা দেখতে হবে।
৪। খেয়াল রাখতে হবে যেন পানি বের হয়ে যেতে না পারে।
৫। সাটারিং এর সাপোর্ট ঠিকমতো আছে কিনা, যাতে করে কাজের সময় নড়ে না যায় বা ভেঙে না যায়।
৬। কাঠের সাটারিং হলে জয়েন্ট এ পাতলা টিনের ফিতা দিয়ে বন্ধ করে দিতে হবে।
৭‌। স্টিলের সাটারিং হলে জয়েন্ট এর মাঝে ফোম বা জুট টেপ দিতে হবে।

রোডের পরীক্ষা:
১। ড্রয়িং অনুযায়ী রড বিছানো আছে কিনা দেখতে হবে।
২। রিবার বা রড গুলো সোজা থাকতে হবে।
৩। রিবারের স্পেসিং ঠিক থাকতে হবে।
৪। হুক এবং বেন্ডিং ঠিকমত আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
৫। ল্যাপিং length ঠিকমতো আছে কিনা দেখতে হবে।
৬। জিআই তার দিয়ে মজবুত করে বেধে দিতে হবে।
৭। কভারিং ঠিকমত আছে কিনা দেখতে হবে ‌।
৮। রোডের মাঝে (স্পেসিং )কমপক্ষে এ এক ইঞ্চি ফাঁকা দূরত্ব থাকতে হবে।

Comments